Posts

Showing posts from August, 2016

কবিতা □ মানবিকতা আজ নির্বাসনে

Image
হায়েনার ছোবলে বিবেক কাঁদে আজ নিশ্চুপ নিরালায় , পাশবিক নির্যাতনে উল্লাসিত হয় মানুষরূপী কিছু অমানুষের দল । অসহায় শিশুর কান্না , বাচাঁর আকুতি কিছুই পৌঁছায় না নরপশুদের কানে মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে তাই কেউ আজ এগিয়ে আসে না আশার প্রদীপ হয়ে । নোটন , রাজন ঝরে যায় অকালে নির্মম , নিষ্ঠুর অমানবিক বর্ববতায় । □ 25 july 2015 উৎসর্গ -    রাজন ,  নোটন

কবিতা □ বন্ধুত্বের ছোঁয়া

Image
সুখে - দু : খে , মন্দ - ভালোতে জীবনের বাঁকে বাঁকে বন্ধুত্বই সাহস জোগায় সোনালি স্বপ্ন দেখার । বন্ধুত্বের মাঝেই খুঁজে পাই ভিন্ন রকম প্রাণের স্পন্দন ‍ সুখের বারতা নিখাদ বিশ্বাস ও নির্ভরশীলতা । বন্ধুত্বের আছে অসীম এক ক্ষমতা প্রত্যেকের জীবনে জাগ্রত করেে এক অপার ভালোবাসার । যা ছাড়িয়ে যায় এক - দু ’ জনকে বিলীন হয় অসংখ্যের মাঝেে এ শুধু একান্ত অনুভব , উপলব্ধির বিষয় । ⌂  Published this poem on Dainik Destiny 24 November 2010