Posts

Showing posts from January, 2017

কবিতা - অধরা

Image
অধরা নিয়াজ  উদ্দিন  সুমন অধরা আসবে না কভু পাশে তৃপ্তি ও প্রত্যয়ে বসবেনা কাছে প্রাণোচ্ছলতায় ধরবেনা হাত আগের মতো আলতো করে । রাখবেনা চোখে চোখ থাকবে না কোন অভিযোগ শুনবে না আদুরে গলায় ডাক করবো না আর কখনো রাগ । বেদনার নীল জলে আমি তোমার ছবি শুধু এঁকেছি কঠিন বাস্তবতার যাতাকলে ভালবাসা মুক্ত করে দিয়েছি । Published on January' 2017  Issue  golpokobita.com