Posts

Showing posts from February, 2017

□ কবিতাঃ » ফাগুনের আহবানে

Image
প্রেম ফাগুনের হিমেল হাওয়ায় অজস্র ফুলের রক্তিম আভায় হৃদয়ে ভালোবাসার অনুভুতি জাগায়। ডালে-ডালে গুচ্ছ-গুচ্ছ কৃষ্ণচূড়ার আবেশে শহরময় অনাবিল আনন্দ-উচ্ছ্বাসে প্রিয়ার মায়াবী মুখখানি চোখে ভাসে। বাসন্তী রঙে আপন-খেয়ালে রুপালী চাঁদের নরম আলোতে মন চাই প্রিয়ার হাত ছুঁতে। ফাগুনের রাতে কোকিলের ডাকে নিঝুম মন উতলা হয় প্রিয়ার মধুর সান্নিধ্য পেতে। প্রথম প্রকাশ সামু ব্লগে- 13 ফেব্রুয়ারী 2017 ইং