কবিতা ::::::: সেবিকা
সকল আরাম আয়েশ ত্যাগ
করে
সব বিরক্তিকে পাশ কাটিয়ে
দিবা-নিশি জেগে থাক
হাসপাতালে
রোগীর
সুস্থতাকে প্রধান্য দিয়ে
সেবার
মহান ব্রত নিয়ে।
বর্ষার
গুড়ি গুড়ি বৃষ্টি
কিংবা
শীতের হিমেল হাওয়া
উপেক্ষা
করে তুমি থাক সর্বদা
দুস্থ
অসহায় মানুষের পাশে
সেবার
মহান ব্রত নিয়ে।
পেশাগত
দায়িত্বের প্রয়োজনে
কখনো বা নিখাদ ভালোবাসার
আহবানে
অসহায়
অসুস্থ রোগীর পাশে থাক
হাঁসি
মুখে সদা আপন-জন
হয়ে
সেবার
মহান ব্রত নিয়ে।
This poem published below two online site mark on International Nurses Day – 12 May 2016.

Comments