আনন্দময় আগমনের প্রত্যাশায় অতসী ফুলের রঙে রঙে রাঙাবো তোমার নিভূত নির্জনসকাল । সোনালী আবেশে মিশে যাবে দু ’ জনার অবিমিশ্র ভালবাসার মমতায় জড়ানো পড়ন্ত বিকেল । কবে হবে সেই রঙিন দিনের ইতিহাস অশোকের গুচ্ছ গুচ্ছ পাপড়ির রঙে রাঙানো হবে সুদিন ! শুভ্র মেঘের ছায়াঁয় খুব যে ইচ্ছা হয় তোমার পাশা - পাশি থাকতে । কাশঁ ফুলের নরম ছোঁয়ায় আলতো করে তোমার খোপায় কাঠ - গোলাপ গুঁজে দিতে । এখনো বসে আছি তোমার জন্য মনোহর বাগান বিলাসের আঙিনায় আনন্দময় আগমনের প্রত্যাশায় ... http://www.golpokobita.com