□ কবিতা … আনন্দময় আগমনের প্রত্যাশায়


আনন্দময় আগমনের প্রত্যাশায়

অতসী ফুলের রঙে রঙে রাঙাবো
তোমার নিভূত নির্জনসকাল

সোনালী আবেশে মিশে যাবে
দুজনার অবিমিশ্র ভালবাসার
মমতায় জড়ানো পড়ন্ত বিকেল

কবে হবে সেই রঙিন দিনের ইতিহাস
অশোকের গুচ্ছ গুচ্ছ পাপড়ির রঙে
রাঙানো হবে সুদিন !

শুভ্র মেঘের ছায়াঁয় খুব যে ইচ্ছা হয়
তোমার পাশা-পাশি থাকতে

কাশঁ ফুলের নরম ছোঁয়ায় আলতো করে
তোমার খোপায় কাঠ-গোলাপ গুঁজে দিতে

এখনো বসে আছি তোমার জন্য
মনোহর বাগান বিলাসের আঙিনায়
আনন্দময় আগমনের প্রত্যাশায়...



Comments

Popular posts from this blog

::::::কবিতা::::: পরিবার এবং ভালোবাসা

কবিতা ::::::: সেবিকা

কবিতা - অধরা