Posts

Showing posts from December, 2016

□ কবিতা ● বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার ●

Image
জাগো তরুন বাঙালী অন্যায় অসংগতি ও শোষনের বিরুদ্ধে আবারও প্রতিবাদের বিস্ফোরনে প্রকম্পিত হোক বাংলার আকাশ - বাতাশ। দু : সাহসী অভিযান যেমন হয়েছিল পাক - হানাদার বাহিনীর বিরুদ্ধে একাত্তরে ৪৫বছর পরে এসেও হয়নি মুক্তিকামী জনতার সেই স্বপ্ন পুরণ ! স্বাধীন শ্যামল বাংলা এখনো যে বন্ধী নব্য খুনী , ধর্ষনকারী ও শোষক শ্রেনীর কাছে। আবার ও হোক ঐক্য বদ্ধ আন্দোলন ১৬ ডিসেম্বরের বিজয়কে রাখতে সমুন্নত বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার । golpokobita.com