□ কবিতা ● বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার ●


জাগো তরুন বাঙালী
অন্যায় অসংগতি শোষনের বিরুদ্ধে
আবারও প্রতিবাদের বিস্ফোরনে
প্রকম্পিত হোক বাংলার আকাশ-বাতাশ।

দু:সাহসী অভিযান যেমন হয়েছিল
পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে একাত্তরে
৪৫বছর পরে এসেও হয়নি
মুক্তিকামী জনতার সেই স্বপ্ন পুরণ !

স্বাধীন শ্যামল বাংলা এখনো যে বন্ধী
নব্য খুনী, ধর্ষনকারী শোষক শ্রেনীর কাছে।

আবার হোক ঐক্য বদ্ধ আন্দোলন
১৬ ডিসেম্বরের বিজয়কে রাখতে সমুন্নত
বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার


Comments

Popular posts from this blog

::::::কবিতা::::: পরিবার এবং ভালোবাসা

কবিতা ::::::: সেবিকা

কবিতা - অধরা