কবিতা:::::::: বাবা আছে হৃদয় জুড়ে




মায়ের ভাষার মধুর বুলি
বাবার মুখেই প্রথম শিখি।

বাবার চোখে রেখে চোখ
চলতে শিখি প্রথম মেঠোপথ।

বাবার হাতে রেখে হাত
লেখা-পড়ার প্রথম পাঠ।

যেদিন আমি ছিলাম খোকা
সেদিন তরুণ ছিলেন বাবা।

আজ সময়ের তালে তালে
বাবার বয়স গেছে বেড়ে।

যদিও আছি অনেক দূরে
বাবা আছে হৃদয় জুড়ে।




Comments

Popular posts from this blog

::::::কবিতা::::: পরিবার এবং ভালোবাসা

কবিতা ::::::: সেবিকা

কবিতা - অধরা