⌂ কবিতা » ব্লু হোয়েল
ব্লু হোয়েল
নিয়াজ সুমন
প্রযুক্তি নির্ভর আধুনিক দুনিয়ায়
তরুণ প্রজন্ম আবদ্ধ হচ্ছে
নিদিষ্ট নীল গণ্ডির আঙিনায়।
বিপথগামী আবিষ্কারের
ছত্রছায়ায়
হতাশাগ্রস্ত তরুন-তরুণী
মেতে উঠছে
অত্যান্ত ভয়াবহ মরণ নেশায়।
গেমের খোলশে রঙিন
আবেশে
সংযুক্ত হয়েছে পঞ্চাশটি ধাপ
মৃত্যু নিশ্চিত করা হল
ব্লু হোয়েল গেমের সর্বশেষ চাপ।
রুশ ফিলিপ বুদেইকিন
এর-
কুৎসিত মেধার বিকাশ
আত্মহত্যার প্ররোচনায়
–
তরুণ-তরুনীর জীবন
নাশ।

Comments