Posts

⌂ কবিতা » ব্লু হোয়েল

Image
ব্লু হোয়েল নিয়াজ  সুমন  প্রযুক্তি নির্ভর আধুনিক দুনিয়ায় তরুণ প্রজন্ম আবদ্ধ হচ্ছে নিদিষ্ট নীল গণ্ডির আঙিনায়। বিপথগামী আবিষ্কারের ছত্রছায়ায় হতাশাগ্রস্ত তরুন-তরুণী মেতে উঠছে অত্যান্ত ভয়াবহ মরণ  নেশায়। গেমের খোলশে রঙিন আবেশে সংযুক্ত হয়েছে পঞ্চাশটি ধাপ মৃত্যু  নিশ্চিত করা হল ব্লু হোয়েল গেমের সর্বশেষ চাপ। রুশ ফিলিপ বুদেইকিন এর- কুৎসিত মেধার বিকাশ আত্মহত্যার প্ররোচনায় – তরুণ-তরুনীর জীবন নাশ। somewhereinblog

□ কবিতাঃ » ফাগুনের আহবানে

Image
প্রেম ফাগুনের হিমেল হাওয়ায় অজস্র ফুলের রক্তিম আভায় হৃদয়ে ভালোবাসার অনুভুতি জাগায়। ডালে-ডালে গুচ্ছ-গুচ্ছ কৃষ্ণচূড়ার আবেশে শহরময় অনাবিল আনন্দ-উচ্ছ্বাসে প্রিয়ার মায়াবী মুখখানি চোখে ভাসে। বাসন্তী রঙে আপন-খেয়ালে রুপালী চাঁদের নরম আলোতে মন চাই প্রিয়ার হাত ছুঁতে। ফাগুনের রাতে কোকিলের ডাকে নিঝুম মন উতলা হয় প্রিয়ার মধুর সান্নিধ্য পেতে। প্রথম প্রকাশ সামু ব্লগে- 13 ফেব্রুয়ারী 2017 ইং

কবিতা - অধরা

Image
অধরা নিয়াজ  উদ্দিন  সুমন অধরা আসবে না কভু পাশে তৃপ্তি ও প্রত্যয়ে বসবেনা কাছে প্রাণোচ্ছলতায় ধরবেনা হাত আগের মতো আলতো করে । রাখবেনা চোখে চোখ থাকবে না কোন অভিযোগ শুনবে না আদুরে গলায় ডাক করবো না আর কখনো রাগ । বেদনার নীল জলে আমি তোমার ছবি শুধু এঁকেছি কঠিন বাস্তবতার যাতাকলে ভালবাসা মুক্ত করে দিয়েছি । Published on January' 2017  Issue  golpokobita.com

□ কবিতা ● বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার ●

Image
জাগো তরুন বাঙালী অন্যায় অসংগতি ও শোষনের বিরুদ্ধে আবারও প্রতিবাদের বিস্ফোরনে প্রকম্পিত হোক বাংলার আকাশ - বাতাশ। দু : সাহসী অভিযান যেমন হয়েছিল পাক - হানাদার বাহিনীর বিরুদ্ধে একাত্তরে ৪৫বছর পরে এসেও হয়নি মুক্তিকামী জনতার সেই স্বপ্ন পুরণ ! স্বাধীন শ্যামল বাংলা এখনো যে বন্ধী নব্য খুনী , ধর্ষনকারী ও শোষক শ্রেনীর কাছে। আবার ও হোক ঐক্য বদ্ধ আন্দোলন ১৬ ডিসেম্বরের বিজয়কে রাখতে সমুন্নত বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার । golpokobita.com

নিয়াজ উদ্দিন সুমন - ♦ সংবেদ্য ♦

নিয়াজ উদ্দিন সুমন - ♦ সংবেদ্য ♦

□ কবিতা … আনন্দময় আগমনের প্রত্যাশায়

Image
আনন্দময় আগমনের প্রত্যাশায় অতসী ফুলের রঙে রঙে রাঙাবো তোমার নিভূত নির্জনসকাল । সোনালী আবেশে মিশে যাবে দু ’ জনার অবিমিশ্র ভালবাসার মমতায় জড়ানো পড়ন্ত বিকেল । কবে হবে সেই রঙিন দিনের ইতিহাস অশোকের গুচ্ছ গুচ্ছ পাপড়ির রঙে রাঙানো হবে সুদিন ! শুভ্র মেঘের ছায়াঁয় খুব যে ইচ্ছা হয় তোমার পাশা - পাশি থাকতে । কাশঁ ফুলের নরম ছোঁয়ায় আলতো করে তোমার খোপায় কাঠ - গোলাপ গুঁজে দিতে । এখনো বসে আছি তোমার জন্য মনোহর বাগান বিলাসের আঙিনায় আনন্দময় আগমনের প্রত্যাশায় ... http://www.golpokobita.com

কবিতা □ মানবিকতা আজ নির্বাসনে

Image
হায়েনার ছোবলে বিবেক কাঁদে আজ নিশ্চুপ নিরালায় , পাশবিক নির্যাতনে উল্লাসিত হয় মানুষরূপী কিছু অমানুষের দল । অসহায় শিশুর কান্না , বাচাঁর আকুতি কিছুই পৌঁছায় না নরপশুদের কানে মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে তাই কেউ আজ এগিয়ে আসে না আশার প্রদীপ হয়ে । নোটন , রাজন ঝরে যায় অকালে নির্মম , নিষ্ঠুর অমানবিক বর্ববতায় । □ 25 july 2015 উৎসর্গ -    রাজন ,  নোটন