Posts

Showing posts from 2016

□ কবিতা ● বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার ●

Image
জাগো তরুন বাঙালী অন্যায় অসংগতি ও শোষনের বিরুদ্ধে আবারও প্রতিবাদের বিস্ফোরনে প্রকম্পিত হোক বাংলার আকাশ - বাতাশ। দু : সাহসী অভিযান যেমন হয়েছিল পাক - হানাদার বাহিনীর বিরুদ্ধে একাত্তরে ৪৫বছর পরে এসেও হয়নি মুক্তিকামী জনতার সেই স্বপ্ন পুরণ ! স্বাধীন শ্যামল বাংলা এখনো যে বন্ধী নব্য খুনী , ধর্ষনকারী ও শোষক শ্রেনীর কাছে। আবার ও হোক ঐক্য বদ্ধ আন্দোলন ১৬ ডিসেম্বরের বিজয়কে রাখতে সমুন্নত বিজয়ের মাসে হোক নতুন অঙ্গীকার । golpokobita.com

নিয়াজ উদ্দিন সুমন - ♦ সংবেদ্য ♦

নিয়াজ উদ্দিন সুমন - ♦ সংবেদ্য ♦

□ কবিতা … আনন্দময় আগমনের প্রত্যাশায়

Image
আনন্দময় আগমনের প্রত্যাশায় অতসী ফুলের রঙে রঙে রাঙাবো তোমার নিভূত নির্জনসকাল । সোনালী আবেশে মিশে যাবে দু ’ জনার অবিমিশ্র ভালবাসার মমতায় জড়ানো পড়ন্ত বিকেল । কবে হবে সেই রঙিন দিনের ইতিহাস অশোকের গুচ্ছ গুচ্ছ পাপড়ির রঙে রাঙানো হবে সুদিন ! শুভ্র মেঘের ছায়াঁয় খুব যে ইচ্ছা হয় তোমার পাশা - পাশি থাকতে । কাশঁ ফুলের নরম ছোঁয়ায় আলতো করে তোমার খোপায় কাঠ - গোলাপ গুঁজে দিতে । এখনো বসে আছি তোমার জন্য মনোহর বাগান বিলাসের আঙিনায় আনন্দময় আগমনের প্রত্যাশায় ... http://www.golpokobita.com

কবিতা □ মানবিকতা আজ নির্বাসনে

Image
হায়েনার ছোবলে বিবেক কাঁদে আজ নিশ্চুপ নিরালায় , পাশবিক নির্যাতনে উল্লাসিত হয় মানুষরূপী কিছু অমানুষের দল । অসহায় শিশুর কান্না , বাচাঁর আকুতি কিছুই পৌঁছায় না নরপশুদের কানে মানবিকতা আজ চলে গেছে নির্বাসনে তাই কেউ আজ এগিয়ে আসে না আশার প্রদীপ হয়ে । নোটন , রাজন ঝরে যায় অকালে নির্মম , নিষ্ঠুর অমানবিক বর্ববতায় । □ 25 july 2015 উৎসর্গ -    রাজন ,  নোটন

কবিতা □ বন্ধুত্বের ছোঁয়া

Image
সুখে - দু : খে , মন্দ - ভালোতে জীবনের বাঁকে বাঁকে বন্ধুত্বই সাহস জোগায় সোনালি স্বপ্ন দেখার । বন্ধুত্বের মাঝেই খুঁজে পাই ভিন্ন রকম প্রাণের স্পন্দন ‍ সুখের বারতা নিখাদ বিশ্বাস ও নির্ভরশীলতা । বন্ধুত্বের আছে অসীম এক ক্ষমতা প্রত্যেকের জীবনে জাগ্রত করেে এক অপার ভালোবাসার । যা ছাড়িয়ে যায় এক - দু ’ জনকে বিলীন হয় অসংখ্যের মাঝেে এ শুধু একান্ত অনুভব , উপলব্ধির বিষয় । ⌂  Published this poem on Dainik Destiny 24 November 2010

□ কবিতা ● প্রিজমা ●

Image
এক সময় যা ছিল রঙিন রিকশার ব্যাক-সাইডে প্রিজমার ছোঁয়ায় এখন আসলো তা ফেইসবুকের ফ্রন্ট-সাইডে। কেউবা নিচ্ছে ইনবক্সে কেউবা দিচ্ছে রিকোয়েস্টে প্রিজমার ছবি বাহারি সিকোয়েন্সে। আমজনতা কিংবা সেলিব্রেটিি এখন ব্যস্ত সবাই পোজ দিতে প্রিজমার পরশে বাহারি ঢং এর ছবি। http://www.nabadibakar.in

নিয়াজ উদ্দিন সুমন - ♦ সংবেদ্য ♦

নিয়াজ উদ্দিন সুমন - ♦ সংবেদ্য ♦

কবিতা:::::::: বাবা আছে হৃদয় জুড়ে

Image
মায়ের ভাষার মধুর বুলি বাবার মুখেই প্রথম শিখি। বাবার চোখে রেখে চোখ চলতে শিখি প্রথম মেঠোপথ। বাবার হাতে রেখে হাত লেখা-পড়ার প্রথম পাঠ। যেদিন আমি ছিলাম খোকা সেদিন তরুণ ছিলেন বাবা। আজ সময়ের তালে তালে বাবার বয়স গেছে বেড়ে। যদিও আছি অনেক দূরে বাবা আছে হৃদয় জুড়ে।

::::::কবিতা::::: পরিবার এবং ভালোবাসা

Image
সুখ - দু : খ , হাসি - কান্না পরিবারের সাথে নির্ধিদ্বায় করা যায় সবসময় লেনাদেনা । সুসময়ে যেমন থাকে মমতার বন্ধন অসময়েও কাছে আসে পরিবার সর্বপ্রথম । বিপদে কোনখানে যদি না পাও ঠাঁই পরিবার - ই   তখন সবার একমাত্র সহায় । কর্ম ব্যস্তময় হিজিবিজি ধূসর জীবন পরিবারের   নিখাঁদ   ভালোবাসায়   হয়   মনোরম । প্রিয়জনের   আলতো হাঁসির ছোঁয়ায় আশার   আলোয়   নতুন করে বাঁচতে শেখায় । পরিবার এবং ভালোবাসা ... কখনো করা যায় না আলাদা । See below site this poem published online version  on mark of International Family Day 2016 www.poemhunter.com

কবিতা ::::::: সেবিকা

Image
সকল আরাম আয়েশ ত্যাগ করে সব বিরক্তিকে পাশ কাটিয়ে দিবা - নিশি জেগে থাক হাসপাতালে রোগীর সুস্থতাকে প্রধান্য দিয়ে সেবার মহান ব্রত নিয়ে । বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে তুমি থাক সর্বদা দুস্থ অসহায় মানুষের পাশে সেবার মহান ব্রত নিয়ে । পেশাগত দায়িত্বের প্রয়োজনে কখনো বা নিখাদ ভালোবাসার আহবানে অসহায় অসুস্থ রোগীর পাশে থাক হাঁসি মুখে সদা আপন - জন হয়ে সেবার মহান ব্রত নিয়ে । This poem published below two online site mark on International Nurses Day  –  12  May 2016. www.poemhunter.com www.bangla-kobita.com